শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

ট্রাম্পের নিরাপত্তায় বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। ‘এনহ্যান্সড প্রেসিডেনশিয়াল সিকিউরিটি অ্যাক্ট’ নামে এই বিলটি এখন সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নির্বাচনি প্রচার চালাতে গিয়ে দুইবার হামলার শিকার হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তার নিরাপত্তার ইস্যুটি সামনে চলে আসে। এবার প্রতিনিধি পরিষদে দুই দলই তার নিরাপত্তার ব্যাপারে সমর্থন দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্থাপিত এই প্রস্তাবটি ৪০৫-০ ভোটে পাস হয়েছে।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়। বন্দুকধারী মোট ৮টি গুলি ছোড়েন। একটি গুলি ট্রাম্পের কানের নিচের অংশে লাগে। বন্দুকধারীর গুলিতে সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত হন।

এছাড়া গত সপ্তাহেও ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা করা হয়। ওই দিনে ফ্লোরিডার গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এ সময় কয়েকশ গজ দূরে বন্দুক হাতে এক ব্যক্তি গাছের আড়ালে লুকিয়ে ছিলেন।  কিন্তু সিক্রেট সার্ভিসের এজেন্টদের তৎপরতায় আটক হন হামলকারী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102