বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ভারতের মাটিতে হাসানের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

ভারতের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে হাসান মাহমুদের হাত ধরে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ৪ উইকেট শিকার করে লাল-সবুজ শিবিরকে দারুণ শুরু এনে দেন টাইগার এই পেসার। সেই সঙ্গে নতুন কীর্তিও গড়েন তিনি। ১৮ বছর পর সফরকারী কোনো দলের হয়ে প্রথম দিনেই ৪ উইকেট নেন হাসান। রোহিত শর্মা (৬), শুভমান গিল (০), বিরাট কোহলি (৬) ও ঋষভ পান্তকে (৩৯) ফেরান এই পেসার। সবশেষ দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন এই কীর্তি গড়েছিলেন।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে বিপাকে পড়ে ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অনবদ্য জুটিতে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে ম্যান ইন ব্লুরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে আরও একটি ইতিহাস গড়েন ডানহাতি এই পেসার। বুমরাহকে প্যাভিলিয়নে ফেরানোর পর প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ভারতের মাটিতে ফাইফার নেন হাসান। এর আগে, পাকিস্তানের মাটিতে ক্যারিয়ারের প্রথম ফাইফারের নজির গড়েন তিনি।

এদিকে বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিক ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে হাসান দ্বিতীয়। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে দুইবার ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102