বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

গত কয়েক দিন ধরেই জল্পনা, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বিশেষ করে আম্বানীদের বিয়ের আসরে এই তারকা দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরো ঘনীভূত হয়। তবে এই বিচ্ছেদের জল্পনার মধ্যেই বড় পদক্ষেপ নিলেন অভিষেক। জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। আর জলসায় নয়। ঠিকানা বদল করছেন অভিষেক।

মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল এলাকায় ফ্ল্যাট কিনেছেন অভিষেক। জানা যাচ্ছে, জলসার কাছাকাছিই একটি বাড়ি কিনেছেন তিনি। অভিষেকের এই নতুন বাড়ি থেকে দেখা যায় সমুদ্রের ঢেউ। প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক? তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন?

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করলেও পরে স্ত্রী ও মেয়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল অভিষেককে। কিছু দিন আগেই দুবাইয়ে গিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়ে এসেছেন অভিনেতা। তার পর থেকেই জল্পনা, তা হলে কি সম্পর্কে দূরত্ব মেটানোর চেষ্টা করছেন অভিষেক? তাই কি নতুন বাসায় স্ত্রী কন্যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি? তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি। অভিষেক এই নতুন ফ্ল্যাট কিনেছেন ৫৭ তলায়। এই ফ্ল্যাট আয়তনে ৪৮৯৪ বর্গফুট। এর জন্য ১৫.৪২ কোটি টাকা খরচ করেছেন তিনি। বচ্চন পরিবারের সম্পত্তিতে রয়েছে আরো বেশ কয়েকটি বাড়ি।

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের জীবনে আসে কন্যাসন্তান আরাধ্যা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102