বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

দ্রুত রান্না করার কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

খাবার রান্না করতে গিয়ে বেশিরভাগ মানুষ অনেক বেশি সময় রান্নাঘরে কাটিয়ে ফেলেন। কিন্তু কিছু উপায় জেনে নিলে অল্প সময় ব্যয় করেই খাবার তৈরি করা সম্ভব। জেনে নিন কিছু উপায়-

—ভুনা খিচুড়ি রান্নায় অনেকেরই মুগ ডাল সিদ্ধ হয় না।

এজন্য মাঝারি গরম পানি দিয়ে ডাল ১/২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর খিচুড়ি রান্না করুন। চাল-ডাল একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আবার খিচুড়িও থাকবে ঝরঝরা।

—পর্যাপ্ত তেলে দেশি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভাজুন। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে সামান্য লবণ ছিটিয়ে নেড়ে তেল ছেঁকে উঠিয়ে নিন। এভাবে বেরেস্তার রং খুব ভালো হবে। এয়ারটাইট বক্সে রাখতেও পারবেন দীর্ঘদিন।

—বোঁটাসহ শুকনো মরিচ ভেজে তেল ছেঁকে ঠাণ্ডা করে কৌটায় ভরে রাখুন।

ব্যস্ততার সময় সহজেই কাজে লাগাতে পারবেন।

—বাটা মসলায় লবণ ও তেল মেখে রাখলে কয়েক দিন ব্যবহার করতে পারবেন। নষ্ট হবে না ফ্রিজের বাইরেও।

—পেঁয়াজ কাটতে বসে চোখের পানি ফেলেননি এমন মানুষ পাওয়া যাবে না। পেঁয়াজ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কাটুন, ঝাঁঝে আর নাকাল হবেন না তাহলে।

—দেশি রসুন ছিলতে অনেক সময় লেগে যায়। রসুন ফুটন্ত গরম পানিতে ৩/৪ মিনিট ভিজিয়ে রেখে ডলা দিন। নিমেষেই রসুনের সব খোসা উঠে যাবে।

—খাবারে সুগন্ধ আনতে রান্নার শেষ সময়ে আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখুন ১ মিনিট। নামিয়ে আরো ৪/৫ মিনিট পর পাত্রের মুখ খুলুন। চমৎকার কাঁচা মরিচের গন্ধ যোগ হয়ে যাবে রান্নায়।

—পুরো বছর ধরে ধনেপাতার স্বাদ পেতে সিজনে বেশি করে ধনেপাতা কিনে ধুয়ে টুকরা করে ভালোমত রোদে শুকিয়ে নিন। এবার ভরে রাখুন এয়ারটাইট বক্সে। বছর ধরে রান্নায় ব্যবহার করতে পারবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102