শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

মৌলভীবাজারে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলার শাখার উদ্যোগে গতকাল (বুধবার) দুপুরে শহরের চৌমহনায় মানববন্ধন হয়েছে।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের শান্তিপূর্ন কর্মসূচীতে প্রকল্প থেকে মানবিক বিবেচনায় অবৈধভাবে রাজস্বখাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।

মানববন্ধনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবুল আলা মো. মওদুদ,মানজু মিয়া সরকার, মামুন রশীদ প্রমুখ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বিধি বহির্ভূতভাবে প্রকল্প থেকে আসা উপজেলা শিক্ষা কর্মকর্তারা যেন সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য পদ দখল করতে না পারে সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102