

মৌলভীবাজারে সদর উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহরের একটি কমিনিউটি সেন্টারে স্মরণ সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার আহমদ ইমন, প্রচার সম্পাদক রেজাউল করিম প্রমুখ। বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম