বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ে নিয়ে যে বক্তব্য দিলো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণবিয়ে’র আয়োজন করা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। তবে এ বিশ্ববিদ্যালয় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এ আয়োজনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এ ধরনের গণবিবাহ আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা এ ধরনের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেননি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

সম্প্রতি ঢাবির কিছু হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এই গণবিয়েকে কেন্দ্র করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়তেও দেখা যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102