বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ডিএমপির শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান।

ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কয়েকজন পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102