শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ২০ আগস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম রয়েছে।

এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকও রয়েছেন। এছাড়াও ওই অপরাধে আরও ব্যক্তি জড়িত রয়েছেন মর্মে উল্লেখ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102