রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিএনপির রবিবারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

প্রাকৃতিক দুর্যোগের কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে দলটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকায় সমাবেশ আয়োজনের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দিবসটি উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিভাগীয় শহরে দলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102