সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে সীমান্তবর্তী এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধ পন্থায় জোরপূর্বক ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত ছাতকবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করে।
ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের আওতাভুক্ত ফসলী জমি, জীববৈচিত্র, বন বিভাগের সরকারী ভুমি ও প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভুমি ধ্বংস করে ইজারা বহির্ভূত স্থানে জোরপূর্বক নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায়  ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেলের উপর কোম্পানীগঞ্জের আমবাড়ী এলাকার বাসিন্দা ভুমিখেকো সুজন মিয়ার নেতৃত্বে হামলা করা হয়।
বক্তারা আরো বলেন, অবৈধ বোমা মেশিন দিয়ে এবং ইজারা বহির্ভুত স্থানে বালু উত্তোলন বন্ধের দাবীতে ৮ জুলাই উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ছাতক সেনাবাহিনী ক্যাম্পে সুজন মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করেন।
অভিযোগে উল্লেখ করেন কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও ও শেরপুর মৌাজার বালু মহাল লিজ গ্রহনের নামে সুজন মিয়া গংরা প্রভাব বিস্তার করে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর মৌাজা, বাহাদুরপুর মৌাজা, রাজেন্দ্রপুর মৌজা ও ছৈদাবাদ মৌজার মধ্যবর্তী চলিতার ঢালা নামক স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে রাতের আধারে বালু ও মাটি উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছে।
অভিযোগের প্রেক্ষিতে লিজের অন্তর্ভুক্ত স্থান থেকে এবং দিনের বেলায় বালু উত্তোলনের জন্য ইজারাদারদের নির্দেশনা দেন সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর নির্দেশনা উপেক্ষা করে একই কায়দায় লিজ ভহির্ভুত স্থান থেকে দিবা-রাত্রী সমভাবে বালু ও মাটি উত্তোলন করছে তারা। বৃহস্পতিবার তাদের এ অপকর্ম বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল।
শনিবারের মধ্যে অবৈধ বালু উত্তোলন কর্মকান্ড বন্ধ না করা হলে রোববার থেকে জাগত ছাতকবাসীর ব্যানারে কঠুর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাতক একতা ক্ষুদ্রঃ বালু সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাবেক অর্থ সম্পাদক সামছু মিয়া, জাগ্রত ছাতক বাসীর সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু ইউসুফ মোঃ সাদেক, ছাত্রনেতা এহসানুল মাহবুব জুবায়ের, ইউপি সদস্য বাহার মিয়া, আলী হোসেন, সিরাজুল ইসলাম। সভায় এসময় উপস্হিত ছিলেন হাজী এখলাছ খান, হাজী জামাল মিয়া, মোহাম্মদ আলী ও ছাতক একতা ক্ষুদ্রঃ বালু সমিতির সাধারন সম্পাদক দিলোয়ার হোসেনসহ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102