শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বৃষ্টি কমেছে, বাড়তে পারে তাপমাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দুইদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুইদিন পর বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেতুলিয়া ও ডিমলায়। এই দুইটি স্থানে ৬১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া দিনাজপুরে ৩০, কুমারখালীতে ১২ ও ভোলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারাদেশে আর কোথাও বৃষ্টি পরিমাপক স্টেশনগুলোতে ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102