শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

সাবেক এমপি রতনসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে তৎকালীন সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই রোকনসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রতনের ছোট ভাই মোজাম্মেল হোসেন রোকন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত রবিবার (৮ সেপ্টেম্বর) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নূর জামাল বাদী হয়ে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নূর জামাল বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর আব্দুল মোতালেব খানের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আসামিরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম আহমেদ মুরাদের প্রতীকে জোরপূর্বক জাল ভোট দেয়ার চেষ্টা করেন।

ওই সময় নূর জামালসহ স্থানীয়রা জালভোট প্রদানে বাঁধা দিলে এরই জের ধরে পরবর্তীতে ২০১৫ সালের ২ অক্টোবর সাবেক এমপি রতনের হুকুমে তারই লালিত লোকজন ইউনিয়নের মহিষাখালী বাজার থেকে নূরজামাল ও তার ছেলে নূরুল হুদাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বাপ-ছেলে দুজনকে আটকে রেখে বেধরকভাবে মারধর করা হয়। একই সঙ্গে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে নূর জামাল ও নূরুল হুদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুঁটে এসে তাদের উদ্ধার করে।

সোমবার রাতে মামলার বাদি নূর জামাল বলেন, ওই সময়ই থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু তৎকালীন সময়ে থাকা থানার ওসি ও কর্তব্যরত পুলিশ অফিসার মামলা নেননি।

তাছাড়া মামলা করলে আমাকে ও আমার ছেলেকে গুমের হুমকি দেয়া হয়েছিল। সেই ভয়ে আর আইনি পদক্ষেপ নেইনি। আদালতে মামলা করতে পেরে এখন ন্যায় বিচার পাবো বলে আশা রাখি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিকেশান (পিবিআই) কে আদেশ দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102