বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

‘দেশ লুটেরাদের সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

যারা দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে, তাদের সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে রাখা ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি মো. শাহজাহান চৌধুরী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় এখন থেকে সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে। কোরআন হাদিসের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আল্লাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত আওয়ামী সরকার দেশে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মীকে অন্যায়ভাবে খুন ও গুম করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শত শত ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে পাখির মতো হত্যা করেছে। তাই হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সলিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, মাস্টার নুরুস সালাম, ফারুকি আজম, উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের।

আরও বক্তব্য দেন জেলা নেতা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, রাশেদুজ্জামান মজুমদার, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, মাওলানা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ, নুরুল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102