শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

দোয়ারাবাজারের বাংলাবাজারে

ভারতে পাচারকালে গাড়িসহ সোয়া দুই কোটি টাকার পন্য জব্দ

ছাতক(সুনামগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া থেকে ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি রসুন, সুপারি ও শিং মাছ জব্দ করেছে বিজিবি’র টহল দল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, শিং মাছ ভারতে পাচারের সময় এসব পন্য আটক করে জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৪৮ ব্যাটালিয়ন বিজিবি’র টহল দলের বাংলাবাজার কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারতে পাচারের সময় বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি,বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি,বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি,১টি বাংলাদেশি ৩ টনা ট্রাক,২টি বাংলাদেশি ডিআই পিক আপ ভ্যান, ৪ টি বাংলাদেশি মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।
সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102