শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

রাজনৈতিক পালাবদলের স্রোত বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পড়েছে। বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, অন্যদিকে চারজন পরিচালকও সরে দাঁড়িয়েছেন। তাদের জায়গায় নতুন করে পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। গুঞ্জন আছে, সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিসিবির দায়িত্বে আসতে পারেন। আর বিসিবিতে তামিমের হঠাৎ উপস্থিতি গুঞ্জনের মাত্রা আরও বাড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) এ নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ–এসব নিয়ে কথা বলেছে।’

তামিমের উপস্থিতি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতে দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’

ক্রিকেটারদের মধ্যে- নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও তাওহীদ হৃদয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102