শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বয়স ৪০ পেরিয়েও শরীরকে চাঙ্গা রাখবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

শারীরিক সুস্থতার খাবারের কোনো বিকল্প নেই। তবে অবশ্যই সে খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ হতে হবে। বিশেষ করে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দেহের হাড়কে মুজবত করে, বয়স ৪০ পেরোলেও শরীর থাকে চাঙ্গা। এমন পাঁচটি খাবার প্রতিদিন থাকুক পাতে, যেগুলো ভিটামিন ডি-এ ভরপুর।

স্যালমন মাছ

মাছ খেতে সব বাঙালিই ভালোবাসেন। এ জন্যই আমাদের বলা হয়, মাছে ভাতে বাঙালি। সেই মাছের তালিকায় সাগরের স্যালমন মাছ রাখতে পারেন আপনার পাতে। এই মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। পাশাপাশি এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও পাবেন।

ডিম

ডিমের মধ্যে একটি বিশেষ ধরনের ফ্যাট থাকে। এই ফ্যাট ভিটামিন ডি-কে সহজে দ্রবীভূত করতে পারে। এছাড়াও ডিমের সাদা অংশ প্রোটিনে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কমলালেবু

কমলালেবুর মধ্যে শুধুই ভিটামিন সি রয়েছে, তা কিন্তু নয়। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি-ও। এটি শরীরে আয়রনের শোষণ বাড়িয়ে দেয়। একইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় কমলালেবু।

বাদাম ও বীজ জাতীয় খাবার

বাদাম ও বীজ জাতীয় খাবারও ভিটামিন ডি-এ ভরপুর। কাজুবাদামের পাশাপাশি সাধারণ বাদাম, কাঠবাদাম, সূর্যমুখীর বীজও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাই ৪০-এর পরেও সতেজ থাকতে চাইলে পাতে রাখুন এসব খাবার।

কলা

পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবারে ভরপুর কলা খেলে শরীরে তাৎক্ষণিক স্ফূর্তি আসে। জলখাবারে নিয়মিত একটি করে কলা খেতে পারেন। কলায় থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত ভেঙ্গে শক্তিতে রূপান্তরিত হতে পারে।

ড্রাই ফ্রুট

শরীরের ক্লান্তি দূর করতে এক মুঠো ড্রাই ফ্রুট দারুণ কাজে দেয়। খিদে পেলে ভাজাভুজি না খেয়ে কাঠবাদাম, কিশমিশ, আখরোট, পেস্তা, খেজুরের মতো ড্রাই ফ্রুট খেতে পারেন। ১০০ গ্রাম ড্রাই ফ্রুটে ৩৫৯ ক্যালোরি থাকে। শরীরে আয়রনের চাহিদা মেদাতেও দারুণ উপকারী ড্রাই ফ্রুট।

ডার্ক চকলেট

এতে থেরোব্রোমাইন ও ক্যাফিন থাকে। শরীরে তাৎক্ষণিক শক্তির জোগান দিতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। তাই ক্লান্ত লাগলে মুখে ডার্ক চকলেট পুরে দিলেই হবে মুশকিল আসান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102