সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সুবিধা দেবে এসএসএলকমার্জ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

সেনা কল্যাণ সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান ‘সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ এখন থেকে তাদের গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আরো সহজ ও নিরাপদ সেবা প্রদান করবে। এ উপলক্ষে দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন আহমেদ এবং এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস. ইসলাম।

অনুষ্ঠানে এসএসএলকমার্জের পক্ষে আরো উপস্থিত ছিলেন এসএসএল সেনটিনেলের সিইও এস. এম. রাইহান রশীদ, ই-কমার্স সার্ভিসেস বিভাগের প্রধান মো. সাগীর আহমেদ এবং সহকারী ব্যবস্থাপক মৌটুসি হিনা হান্নান। সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী এবং অফিসার ইনচার্জ বাশার আব্দুল্লাহ।

এই চুক্তির মাধ্যমে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদের গ্রাহকদের অনলাইনে পেমেন্টের সুযোগ দেবে, যা তাদের বুকিং ও পেমেন্ট প্রক্রিয়া আরো সহজ ও নিরাপদ করবে। এটি সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস. ইসলাম বলেন, আমরা সর্বদা আধুনিক পেমেন্ট সমাধান প্রদান করছি এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই পার্টনারশিপ সেনা কল্যাণ ট্রাভেলসকে আরও উন্নত সেবা প্রদানে সহায়তা করবে।

গ্রাহকদের সুবিধার্থে এই ডিজিটাল পদক্ষেপটি সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একটি আধুনিক, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102