সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

শেয়ারবাজারে এস আলম ও সালমান এফ রহমানের অনিয়ম তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

শেয়ারবাজারে মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং সালমান এফ রহমানের পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে বিএসইসিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম), তার স্ত্রী, জামাতা, আত্মীয়স্বজনসহ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শেয়ারবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কিনা, তা অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে এই কমিটিকে।

পাশাপাশি সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শেয়ারবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেয়া হয়েছে কমিটিকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102