সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

৫জি পাইলটিং এর বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট এ মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দিবে। টেলিটক তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102