শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের মৃত্যু, ফারুকীর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে ঐক্য ধরে রেখে মববাজি থামানোর আহ্বান জানিয়েছেন।

পোস্টে ফারুকী লিখেছেন, ‘রাজশাহীর ঘটনাটা মনটা দুমড়ে মুচড়ে দিলো। ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারবো? যদি তার বাবা অপরাধ করেও থাকে কে মবকে লাইসেন্স দিলো বিচার করার? মবরাজ থামান। শৃঙ্খলা আনেন। না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’

পোস্টে এ পরিচালক আরো উল্লেখ করে বলেন, ‘পুলিশ বাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছে। কিন্তু এর সমাধানের পথে তো হাঁটতে হবে। সবাই ঐক্য ধরে রেখে মববাজি থামাতে হবে। পুলিশকে আরো কনফিডেন্স দিয়ে এঙ্গেজ করতে হবে।’

ফারুকী বলেন, ‘বিপ্লবের কৃতিত্ব কার, কে ক্রিম খাবে, কাকে ঠেকায়া কাকে উঠাতে হবে এটা পরেও করা যাবে। এখন এইটা নিয়া বিজি থাকলে বিশৃংখলাই কেবল বাড়বে। ফ্যাসিস্ট শক্তি এটাই চায়। এখন ভাবেন তার চাওয়া পূরণ করবেন নাকি ইফেকটিভ সরকার কায়েম করবেন।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘আপনারা যারা এসব করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, এইসবের মধ্য দিয়ে আপনারা যে ভয়ানক অপরাধই করছেন তা না, একইসঙ্গে দেখেন আপনারা সবাইকে কোন আলাপে ব্যস্ত করে দিতেছেন? অথচ আমাদের আলাপ হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট শক্তির অপকর্মের শ্বেতপত্র, রিফর্ম এবং জনগণের অংশগ্রহণে একটা কার্যকর গণতন্ত্র।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102