শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রাজনাথ সিংকে ফারুক

বাংলাদেশ নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে সতর্ক করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্তানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবেন, এ দেশের জনগণ এটা মেনে নেবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল এ কর্মসূচির আয়োজন করে।

বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, আপনি বাংলাদেশ নিয়ে কটূক্তিপূর্ণ কথা বলবেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি, এখনো মানবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন, সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পাননি। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্র-জনতার গণআন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই।

অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102