বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এবং এতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাজুল ইসলাম বর্তমানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়াও ট্রাইব্যুনালে আরও চারজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

এ বিষয়ে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জানান, তাজুল ইসলাম ২৬ আগস্ট দল থেকে পদত্যাগ করেছেন, কারণ সরকারি দপ্তরের দায়িত্ব পালনের জন্য দলীয় পদে থাকা যায় না। তাজুল ইসলামের দলত্যাগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং তার জায়গায় অন্য কাউকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

তাজুল ইসলাম এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে গঠিত এবি পার্টির আইনি টিমের নেতৃত্বও দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102