সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই ৫৭ জনের ১৪ জন আজ দেশে ফিরেছেন। চট্টগ্রামে ১১ জন ও ঢাকায় ৩ জন অবতরণ করেছেন।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটা এয়ার এরাবিয়ার পৃথক দুটি ফ্লাইটে তারা বাংলাদেশে আসেন।

5

রাতেই এসব প্রবাসী তাদের নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেক্সের একটি সূত্র জানিয়েছে, তারা বিমানবন্দরে নামার পর তাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া হলেও তারা সেই সাহায্য নেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102