সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

আজ থেকে কার্যকর

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা প্রত্যাহার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

নগদ টাকা উত্তোল‌নে বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার  করছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থে‌কে গ্রাহ‌ক তার প্রয়োজন মতো ব্যাংক থে‌কে নগদ টাকা তুলতে পারবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থ-বৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে এ জন্য সতর্ক কর‌তে নগদ টাকা উত্তোল‌নের সীমা বেঁধে দি‌য়ে‌ছিল কেন্দ্রীয় ব্যাংক। সব শেষ গত সপ্তাহ সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত তোলা যেত। তবে নতুন সপ্তা‌হের প্রথম কার্যদিবস রোববার থেকে এই সীমা থাকছে না। আগের মতোই ব্যাংক থেকে গ্রাহ‌ক তার প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন।

শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মো. মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তি‌নি জানান, ব্যাংক থেকে নগদ টাকা তোলার যে সীমা বেঁধে দি‌য়ে‌ছিল আজ রোববার থেকে তা আর থাক‌ছে না।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারে, এমন আশঙ্কাও করা হয়েছিল। সে জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়। যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হয়েছে।

অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার প্রথম সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ এক লাখ তোলা যেত। পরের সপ্তাহ তা বাড়িয়ে দুই লাখ করা হয়। পরের তিন সপ্তাহ তা আরও বাড়িয়ে যথাক্রমে তিন, চার ও পাঁচ লাখ করা হয়। অর্থাৎ পাঁচ সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হয়। তবে নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102