মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

রাধার সাজে সুড়সুড়ি তামান্নার, নেট দুনিয়ায় তুলকালাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার বিরুদ্ধে। এক ফটোশুটে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়। কৃষ্ণপ্রেমে মগ্ন রাধাকে দেখে তামান্নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তার অনুরাগীরা।

তবে বিরাগভাজনও হয়েছেন। কারণ এ ফটোশুটে এমন কিছু ছবি আছে যা তাদের ভাবমূর্তির সঙ্গে যায় না বলে মনে করেছেন অনেকে। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে দাবি তাদের।

কিছুদিন আগেই রাধাকৃষ্ণের সেই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। একটি পোশাক বিপণন সংস্থার সেই শুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন তিনি। কিন্তু এর কিছু ছবিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চাপে পড়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

নেটাগরিকের এক দলের দাবি, এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে। এই অভিযোগে একের পরে এক পোস্ট করা হয়। অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!’

জানা যায়, পোস্টগুলোতে তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এরপরেই চাপে পড়ে অভিনেত্রী ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে এই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও কেউই কোনো মন্তব্য করেননি।

কিছু দিন আগেই তামান্নাকে দেখা গিয়েছে ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এ। এই গানে তামান্নার নাচ মন জয় করেছে দর্শকের। গানটি নেট দুনিয়াতেও ভাইরাল। ছবিটিও বক্স অফিসে আলোড়ন ফেলেছে। এ ছাড়াও জন আব্রাহাম অভিনীত ‘বেদা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102