বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

যে কারণে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- মো. মশিউর রহমান ও এম এ গণি মৈশাল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত পৃথক দুইটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরও বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা মো. মশিউর রহমান নয়েছ শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এম এ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পত্রে জানানো হয়েছে, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের দলীয় পদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই আদেশ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কী কারণে দল তাদের অব্যাহতি দিয়েছেন সেটি আমার জানা নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102