বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

সালমান শাহর সেই চিরকুট নিয়ে যা জানালেন ববিতা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। খুবই অল্প সময়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। বেশ কয়েকটি কালজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি। এছাড়াও নব্বই দশকের সে সময়ে তার স্টাইল, ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের। তবে মাত্র ২৪শেই জীবন প্রদীপ নিভে যায় সালমানের; বাংলাদেশকে হারাতে হয় একজন বিশ্বমানের অভিনেতাকে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমানের মৃত্যুর ২৮ বছর হয়েছে। কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি এ অভিনেতার। ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনও সালমান বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই।

প্রিয় অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে সালমানকে স্মরণ করে মৃত্যুবার্ষিকী পালন করছেন তার ভক্তরা। এরই মধ্যে সালমানের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী, অভিনেত্রী ববিতা। জানালেন, মৃত্যুর এত বছর কেটে গেলেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সালমান এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি। ববিতার কথায়, ‘আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত।’

ববিতার বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এল, সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  অভিনেত্রী ববিতার সঙ্গে সালমান শাহ ৪টি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে ছিলেন। এগুলো হচ্ছে- বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ ও জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’। দুটি ছবিতে সালমানের মায়ের ভূমিকায় এবং দুটি ছবিতে সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই জনপ্রিয় অভিনেতা। তিনি চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবুও রয়ে গেছে তার জনপ্রিয়তা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102