বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পোশাক খাতে অস্থিরতা ছড়ানোর অভিযোগে আটক ১৪

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশুলিয়া থেকে যাদের আটক করা হয়েছে, তারা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার চকপাড়া গ্রামের মো. ইসমাইল (২৪), একই জেলার বেলবো থানার মো. আলম (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কোদালিয়া গ্রামের ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার বিরল থানার আজিদপুর গ্রামের মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, একই এলাকার কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান (৫০) ও আবু হানিফ মিয়া (৪৭)। এছাড়া সাভার থেকে আরো তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে ও তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102