

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর ১৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি।
এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সহ পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ।

পৃথক ভাবে বিকেল ৫ টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
অপরদিকে দুপুরে এম. সাইফুর রহমান সাহেবের কবর জিয়ারত করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যতের জন্য মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মনোয়ার আহমেদ রহমান, বিশেষ অতিথি ছিলেন ,মাহবুব ইজদানি ইমরান ও কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ।
আরো উপস্থিত ছিলে পৌর বিএনপি’র সিনিয়র নেতা বদরুল আলম নোমান, আজাদুর রহমান আজাদ, রুনু আহমদ, ১ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুর রহমান, ২ নং সিনিয়র সহ-সভাপতি এইচ এম শফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিঠু তরফদার সহ প্রমুখ।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন।
এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। এছাড়াও তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
নিউজ /এমএসএম