শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নওগাঁ জেলার বদলাগাছি উপজেলার

পটল ক্ষেত থেকে ব‍্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ ফারুক হোসেন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

নওগাঁর বদলগাছী উপজেলার খলসী গ্রামে পটল ক্ষেতের পাশ থেকে ফয়জুল (৫০) নামে এর এক গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়জুল বদলগাছী উপজেলার বালুভরা ইউপি’র ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ওই এলাকার একজন কৃষক পটল ক্ষেতে আসলে পাশের জমিতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102