বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিনে যাওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ বলেছেন,সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় বেশকিছু পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্য উল্লেখযোগ্য হলো-রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না। পর্যটক সীমিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল হামিদ বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য জিরো টলারেন্স ঘোষণা করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। দেশের নদ-নদীর দূষণ নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে সেগুলোকে দুষণমুক্ত রাখতে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষা করা হবে। পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ হবে। কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করতে দ্রুত কাজ শুরু হবে।

এসময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102