সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালের গেটের সামনে মো. সোহাগ নামে ওই রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে সোহাগের বাবা মো. নুরুল ইসলাম এ মামলার করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বনানী থানা পুলিশকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রয়েছেন। এছাড়া শেখ সেলিম, মো. আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, মোহাম্মদ আলী আরাফাত, কাজী সাহান হকসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর আইসিডিডিআরবির গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন। আসামিদের নির্দেশে তাকে গুলি করা হয় বলে মামলায় উল্লেখ করেন সোহাগের বাবা নুরুল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102