শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

জনগণ বান্ধব হোন, বিটিভিকে তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে। বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি আরো বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার। এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দল কে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন বিটিভিকে।

তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেয়া উচিত। সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট, বৃহস্পতিবার বিটিভি তে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি জনাব সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102