শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-স্থাপনার নামকরণ: আইন প্রণয়নে কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের জন্য আইনি কাঠামো করতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চার সদস্যের এই উপদেষ্টা কমিটির আহ্বায়ক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ; শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটিকে সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি প্রয়োজন অনুসারে সভা করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এর আগে গত ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের বিষয়ে একটি নীতিমালা করা হবে। এ বিষয়ে সেদিন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, যখন জনগণের টাকা ব্যয় করে কোনো প্রকল্প হয় বা স্থাপনা হয়, সেটির নাম কী নীতি অনুসরণ করে হবে, সে বিষয়ে বলা থাকবে এই নীতিমালায়।

যাতে এমন নাম হয়, যেটি কোনোভাবেই ‘ফ্যাসিবাদ’কে উসকে দেবে না এবং তাতে জনমতের প্রতিফলন ঘটবে। একপর্যায়ে এটিকে আইনি কাঠামোয় আনতে হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি আরো বলেছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এটি যাতে না হয়, সে জন্য এই নীতিমালা অনুসরণ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102