সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বন্যার্তদের সাহায্যার্তে

লায়ন্স ইন্টারন্যাশনাল এর তহবিলে কর্ণফুলি এলিটের অনুদান হস্তান্তর

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন
লায়ন্স ইন্টারন্যাশনাল, ৩১৫-বি৪, বাংলাদেশ জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ এর আহ্বানে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট বানভাসি মানুষের পাশে দাড়াতে গভর্নর তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেছেন।
সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ গভর্নর তহবিল গঠনের মাধ্যমে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেন। তারই আলোকে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট সোমবার (২ সেপ্টেম্বর) সিএলএফ প্রাঙ্গণে গভর্নর অফিস কক্ষে জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ এর কাছে ১০০,০০০/- (এক লক্ষ) টাকা হস্তান্তর করেন ক্লাব প্রসিডেন্ট লায়ন মেজবাহ উদ্দিন সহ নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, পিডিজি লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন মো. আহসান, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, ডিজি টিম এসাইনমেন্ট লায়ন পারভিন মাহমুদ এফসিএ. পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন এডমিন লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন একটিভিটিজ লায়ন এস. এম আশরাফুল আলম আরজু এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. একরামুল হক ভুইঁয়া, রিজিয়ন চেয়ারপারসন লায়ন এম. এন সাফা পিএমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, জোনাল এডভাইজার আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্বিস চেয়ারপারসন মোহাম্মদ জাহিদ হোসাইন, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ট্রেজারার মো. শহিদুল ইসলাম শহীদ।
ডিজি লায়ন কোহিনূর কামাল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর বিভিন্ন কার্যক্রমে কর্ণফুলি এলিট এর অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। উল্লেখ্য সম্প্রতি কর্ণফুলি এলিট- লায়ন্স এবং লিও উভয় ক্লাব বন্যা কবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণসহ উদ্ধার ও পুনর্বাসন কাজে নিয়োজিত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102