শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে জোরপূর্বক জমি দথলের অভিযোগ

শ্রীমঙ্গল সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে৷ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবু তাহের৷

সংবাদ সম্মেলনে আবু তাহের বলেন, উপজেলার আশিদ্রোণ এলাকার বেগুনবাড়িতে আমাদের নিজস্ব ৬ একর সোয়া ৭১ শতক ভূমিতে কৃষিপন্য ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছিলাম। গত ২১ মে ২০২৩ সালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি রিফুয়েলিং ও ফিলিং স্টেশনের সত্বাধিকারী শের আলী চৌধুরী হেলাল সহ ১১ জন প্রভাবশালী ব্যাক্তি আমাদের পাশের জমিটি ক্রয় করেন৷

ওই জমিটি ক্রয় করার পর আমাদের জমিগুলো শের আলী চৌধুরী হেলাল জোরপূর্বক দখল করে নেন। এই নিয়ে আমরা একাধিকবার স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় বিচার শালিসে বসি৷ বিচার মেনে নেওয়ার জন্য আমাদের নানানভাবে হুমকি দেওয়া হয়৷ শের আলী হেলাল চৌধুরীর সাথে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্যসহ প্রভাবশালী ব্যাক্তিদের সুসম্পর্ক থাকায় আমরা তখন কোন জায়গা থেকে সাহায্য পাইনি৷ আমরা আমাদের জমিতে যেতে পারিনি৷ এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের জমি দখলের বিষয়ে প্রশাসনের সাহায্য চাই৷

এ ব্যাপারে জানতে চাইলে শের আলী চৌধুরী হেলালকে মুঠোফোনে একাধিকবার কল করে এবং ক্ষুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায় নি৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102