শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাবেক ছয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও সংসদ সদস্যকে (এমপি) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (৪ সেপ্টেম্বর) তাদের তলব করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃত আনসার সদস্যরা হলেন- মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. সবুজ রহমানের আবেদনে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন।

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করেছে। সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে খেলাপি ঋণের পরিমাণ। আর্থিক খাতের বিষফোঁড়া খেলা‌পি ঋণ। এই ফোঁড়া নিরাম‌য়ে কার্যকর কো‌নো পদ‌ক্ষেপ নেয়নি নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব‌্যাংক। উল্টো নানা সু‌বিধা দি‌য়ে গে‌ছে। ফ‌লে নিয়ন্ত্রণহীনভাবে বেড়েছে খেলা‌পি ঋণের পরিমান।

অভিনেত্রী জাহারা মিতু ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বেশ চর্চা চলছে। এর নেপথ্যে রয়েছে একটি সংবাদমাধ্যমের ডিজিটাল মাধ্যমের একটি সংবাদ। সেখানে বলা হয়েছে, ওবায়দুল কাদেরকে রোজ রাতে ঘুম পাড়িয়ে আসতেন জাহারা মিতু। বিষয়টি অস্বীকার করে নিজের ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ পোস্ট।

সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছাড়েননি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত হয়। পরে রাতে তিনি নিজেই দেশ না ছাড়ার কথা নিশ্চিত করেন।

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বাংলাদেশিদের ক্ষমা করার জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে একটি চিঠির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ৫ আগস্ট পতনের পর আওয়ামী লীগের নেতাদের অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন, কেউ ছিলেন সংসদ সদস্য। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবার বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকারপ্রধান দেশ ছাড়ার পর সবই হারিয়েছেন তারা। সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে এই মত দেন তারা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদের কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন, কেউ ছিলেন সংসদ সদস্য। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকারপ্রধান দেশ ছাড়ার পর সবই হারিয়েছেন তারা। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবার বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে, আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ দলটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা। গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে তারা দিয়েছেন চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

২৪ বছরের টেস্ট ইতিহাসে এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে নাকানিচুবানির স্বাদ দিলো লাল-সবুজেরা। ইতিহাস গড়ে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্য গ্রিন ম্যানদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবার সিরিজ জিতল টাইগাররা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102