শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দেশ ছাড়লেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়েছেন। তবে তিনি কোন পথে কোন দেশে গেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দেশ ছাড়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে।

গত ১০ আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।

ওই দিন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102