শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আড়াই কেজি স্বর্ণ জব্দ, শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিল্লাল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মো. নূর ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত কাউন্সিলর।

পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে চালক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩২) আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি বান্ডেলে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা স্বর্ণালঙ্কার চোরাচালানিদের হোতা দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনসহ অনেকের নাম প্রকাশ করে। এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির জানান, জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্বর্ণালঙ্কার চোরাচালানিদের গডফাদারদের নাম বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102