রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে

ফুলেল শুভেচ্ছায় শিক্ষকদের ফেরালেন শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন ঠিক এর উল্টো চিত্রের দেখা মিলেছে ঠাকুরগাঁওয়ে। জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষক সহ ৪ শিক্ষককে ফিরিয়ে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটার পর রিতিমত প্রশংসার ঝড় উঠেছে পুরো জেলা জুরে।

জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক ইয়াছিন আলী, নুরে আলম এবং শ্বরণ শিংকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নেয় এক দল উশৃঙ্খল যুবক। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে পদত্যাগ করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ছাত্র-জনতা।

গত মঙ্গলবার সকালে তারা বিদ্যালয় মাঠ সমবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করে। পরে বুধবারে এলাকাবাসী, অবিভাবক এবং কমিটির সবাই বসে সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার (২৯ আগস্ট ) তারা স্বসম্মানে শিক্ষকদের বরণ করে নেবেন। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে সাদা প্রাইভেট কারে করে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে ফুলের মালা গলায় দিয়ে তাদের বরণ করে নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পা ধরে ক্ষমা চায় এবং আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা।

শিক্ষার্থীরা জানায়, এই কাজ মূলত কিছু উশৃংখল ও দুষ্কৃতিকারী করেছে। এটার জন্য আমরা দায়ী নই।

উল্লেখ্য, গত (২৫ আগস্ট) রোববার সদর উপজেলার  উশৃংখল ও দুষ্কৃতিকারীদের একদল যুবক ওই বিদ্যালয়ে গিয়ে ছাত্রদেরকে উস্কিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে পদত্যাগের দাবিতে। এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্ল¬াস করতে থাকে। পরবর্তীতে পুলিশ সহ সেনাবাহিনী একটি দল গিয়ে শিক্ষকদের উদ্ধার করে ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102