সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা ৮ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে রোববার (৮ সেপ্টেম্বরে) বিকাল ৫টায় নিউইয়র্ক এর বাঙ্গালী অধ্যাষিত জ্যাকসন হাইটসের জুইস সেনটারে (৩৭-৪৬,৭৭ ষ্টীট )।

সংগঠনের পক্ষ থেতে প্রবাসীদের সমস্যা সমাধানে ১২ দফা দাবি নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে রিজার্ভ। কিন্তু এসব রেমিটেন্স যোদ্ধারা নিজ মাতৃভূমিসহ বিভিন্ন দেশে নানা সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি উত্থাপন করেছে প্রবাসী বাংলাদেশি ফোরাম।

প্রবাসী বাংলাদেশি ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির হাকিকুল ইসলাম খোকন ,সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এই মতবিনিময় সভায় সকল অভিবাসীদের অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।

দাবি গুলোর মধ্যে রয়েছে:
১.নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।

২. নিউইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালু করা, যা ব্রিটেনে আছে।

৩. বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা।

৪. দেশের ভূমিদূস্যদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা।

৫. ঢাকাস্থ শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।

৬. দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।

৭. বাংলাদেশের অফিস-আদালতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ করা, এছাড়া প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102