বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

এনআইডি সংশোধন: ইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

মাঠপর্যায়ে বিভিন্ন দপ্তরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ৪৭ হাজার ৮০৩টি আবেদন আগামী ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার পরিচালক মো. ফরহাদ হোসেন।

এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবৎ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ‘ক’ ক্যাটাগরির ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ৭টি ক্যাটাগরিতে আবেদনগুলো নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102