বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতিয়েভিচ মন্টিটস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।

আমির খসরু বলেন, আমরা বলেছি , এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমে পূর্ণ সমর্থন দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়। আজকে যে সম্পর্ক আছে, আগামী দিনে সেই সম্পর্ক থাকবে কিনা, আমাদের বক্তব্য পুরোপুরি সম্পর্ক থাকবে। সব দেশের সঙ্গে থাকবে। আমরা সিলেকটিভলি কোনো দেশকে আগে বা পরে সেভাবে দেখি না।’

বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে দুই দেশের মধ্যে কম্পারেটিভ অ্যাডভানটেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে বলে উল্লেখ করেন খসরু। তিনি বলেন, বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভানটেজগুলো আছে সেগুলোর আমরা সুযোগ নিতে চাই, দুই দেশের সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়াতে, রাশিয়ার যদি সম্ভাবনা থাকে এখানে… বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে বিদ্যমান মিউচুয়াল রেসপেক্ট ও মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। সুতরাং রাশিয়ার সঙ্গে আমাদের সেভাবে সম্পর্ক হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102