সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর শিতাংশুর আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ দিন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন তাদের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সিতাংশু কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শুরু থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত তাদের আয়কর নথি পর্যালোচনা করা অবশ্যক। ফলে তাদের এ আয়কর নথি জব্দ করার লক্ষ্যে আদালতের আদেশ প্রয়োজন।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102