মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে অন্তর্বর্তী সরকারকে আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ এখানে গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়। তারা গণতন্ত্র ও নির্বাচন চায়। নির্বাচন হলে তারা খুশি হয় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেয়। এসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কেউ যদি জনগণকে জিজ্ঞাসা করেন, তারা জোর দিয়ে বলবেন, এখনই নির্বাচন করা দরকার।

তিনি বলেন, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা মনে করেন, ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন ও অর্থনীতির সুষ্ঠু পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার অপরিহার্য। তারা স্পষ্টভাবে বলছেন, যত তাড়াতাড়ি এটি (নির্বাচিত সরকার) হবে ততই মঙ্গল।’

বিএনপির এই নেতা বলেন, ব্যবসায়ীরা বলছেন নির্বাচিত সরকার না থাকলে তারা সঠিকভাবে আমদানি-রপ্তানিসহ ব্যবসা করতে উৎসাহ পান না। তিনি বলেন, ‘এটাই বাস্তবতা। আপনারা (সাংবাদিকরা) ব্যবসায়ী ও তাদের নেতাদের সঙ্গে কথা বলে তা যাচাই করতে পারেন। আমি যদি মনে করি যে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি স্বর্গ তৈরি করতে পারে, তবে তা ভুল। জনগণই সিদ্ধান্ত নেবে কীভাবে দেশ চলবে।’

তাদের দল রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি এক বছর আগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা দিয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময়সীমা এবং পূর্ণ সহযোগিতা করতে চান। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব, সরকার সঠিক পথে আছে, ততক্ষণ আমরা তা অব্যাহত রাখব।

অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময়সীমার ব্যাখ্যা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এটি আলোচনার বিষয়। আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করতে হবে। আমরা কী চাই, তারা কী চায় এবং জনগণ কী চায় তা আমাদের অবশ্যই সমাধান করতে হবে। বর্তমান সরকারকে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আমি আগেও এই বিষয়ের ওপর জোর দিয়েছি ও আজ আবারো বলছি। দ্রুত আলোচনা হওয়া উচিত। তা না হলে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102