রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহে দুদকের ছয়টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। আইনজীবীদের বক্তব্য শুনে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন বিচারক ফারহানা ইয়াসমিন।

২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ছয়টি মামলা করেন। ভালুকায় জমি কেনা সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা মামলাগুলো করেন। এসব মামলা ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়াধীন ছিল।

মামলার বিবরণে জানা যায়, মোসাদ্দেক আলী মামলার পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা দায়ের করা হয় ২৯ অক্টোবর ২০১৭ সালে।

দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ (২) ধারায় মামলাগুলো দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মোখলেছুর রহমান, রেজাউল করিম প্রমুখসহ জামিন আবেদন শুনানি করেন।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102