রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

আরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এম সাখাওয়াতসহ ৪ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

অন্তর্বর্তীকালীন সরকারের ৪ উপদেষ্টাকে আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে সেখান থেকে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দেয়া হয়। এরপর তা আরো কমানো হয়। সবশেষ প্রধান উপদেষ্টার কাঁধে ছিল ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান উপদেষ্টার হাতে এখন ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুসারে, উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদকে আগের মন্ত্রণালয়ের সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।  পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার সদস্য সংখ্যা ছিল ১৭। পরে আরো ৪ উপদেষ্টা যুক্ত হন। এতে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১। বর্তমানে তারা কাজ করে যাচ্ছেন।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102