বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মানুষের জন্য কিছু করতে হলে আদর্শ জীবন গড়তে হবে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: দেশের মানুষের জন্য কিছু করতে হলে আমাদেরকে আদর্শ জীবন গড়তে হবে। আদর্শ মানুষের জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের জীবন সাজাতে হবে। জীবনে কখনোই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তবেই মানুষ মনে রাখবে, শ্রদ্ধা করবে।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যেকোনো সংকটে অবিচলিত থেকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

এর আগে, মন্ত্রী বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102