রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

পানির সুষ্ঠু বণ্টন নিয়ে হুঁশিয়ারি সমন্বয়ক সারজিসের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো পানি ছেড়ে দিলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ আগস্ট) টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস বলেন, আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে…যেগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত…তারা যদি শুধু নিজেদের কথা চিন্তা করে কোন বাঁধ ইচ্ছামতো খুলে দেয়; তাহলে তাদের এমন কার্যক্রমে পরবর্তীতে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশই ঠিক করবে।’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, পানি ছাড়ার আগে এমন সিদ্ধান্ত যেন নেয়া হয় যাতে আমরা পূর্বপ্রস্তুতি নেয়ার সময় পাই। আমরা কখন অবিবেচকের মতো এটা বলব না যে আপনাদের ওখানে পানিতে ভেসে যাক; তা-ও পানি আটকে রাখতে হবে।

কিন্তু এটি যেন নিয়মমাফিক ও পরিমাণমতো হয় সেটি আমাদের চাওয়া। সেটা না হলে পানি ছাড়ার সিদ্ধান্ত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব ফেলবে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102